কুয়েত থেকে ফিরলেন ২৯৯ বাংলাদেশি
করোনাভাইরাসের কারণে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে কুয়েত থেকে প্রায় তিনশ জন দেশে ফিরেছেন।
বুধবার সন্ধ্যায় দুটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এস এম আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধনকৃত প্রবাসীদের আমরা যত দ্রুত দেশে পাঠানো যায়, সেই চেষ্টা করছি ।
এর আগে ২৭ ও ২৮ এপ্রিল জাজিরা এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে ২৪৬ জন কারামুক্ত প্রবাসী বাংলাদেশিকে কুয়েত থেকে দেশে পাঠানা হয়।
১৬, ১৭ , ২১ ও ২২ মে আরও এক হাজার ৮০০ প্রবাসীকে দেশে পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান।
