২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ব্যাংকে

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের রোজার ঈদের উৎসব ভাতা ব্যাংকে পাঠিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2020, 03:16 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

আটটি চেকের মাধ্যমে উৎসব ভাতার সরকারি অংশের অর্থ বৃহস্পতিবার অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের রোজার ঈদের বোনাস তুলতে পারবেন।