কারা কর্তৃপক্ষকে ১ হাজার পিপিই দিল ওমেরা গ্রুপ
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়ে রোগজীবাণু থেকে রক্ষা পেতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মীদের নিরাপত্তায় এক হাজার পিপিই দিয়েছে ওমেরা গ্রুপ।
বুধবার ওমেরা গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী এই পিপিই দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কারা-মহাপরিদর্শক একেএম মোস্তফা কামাল পাশার হাতে এই পিপিইগুলো তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমেরা গ্যাস ওয়ান লিমিটেড এবং ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড বসতবাড়ি, শিল্প-কারখানা ও গ্যাস স্টেশনগুলোতে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে।
এছাড়া কোম্পানি দুটি এলপিজির নিরাপদ ব্যবহারসহ করোনাভা্ইরাসের বিরুদ্ধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
