২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেগুনবাগিচায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 11:02 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

শুক্রবার রাত ১০টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানান, ৩৪২ সেগুনবাগিচা হোল্ডিংয়ের একটি ১৪ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশের ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। ওই ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।