২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকে পড়া ব্রিটিশদের ফেরাতে ৪ ফ্লাইট

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাংলাদেশে আটকে পড়া নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2020, 05:29 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

ব্রিটিশ এয়ারওয়েজের চারটি ফ্লাইটে করে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন।

শনিবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, প্রথম ফ্লাইটটি মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবে। এরপর ২৩, ২৫ ও ২৬ এপ্রিল আরও তিনটি ফ্লাইট যাবে।

“যেহেতু বাংলাদেশ ভ্রমণকারী ব্রিটিশদের একটি বড় অংশ সিলেটে থাকেন। তাই যুক্তরাজ্যের ফ্লাইট ধরার জন্য শাটল ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে।”

এই চারটি ফ্লাইটে সাড়ে ৮০০ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরবেন বলে ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে।

UK announces four charter flights from Bangladesh to take home 850 British travellers. https://www.gov.uk/government/news/bangladesh-charter-flights-to-return-stranded-brits

Posted by UK in Bangladesh on Saturday, 18 April 2020
 

ঢাকা কিংবা সিলেট দুই জায়গা থেকেই যুক্তরাজ্যে যেতে ৬০০ পাউন্ড করে বিমান ভাড়া দিতে হবে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইটে জানান, দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে সাত হাজারের বেশি ব্রিটিশ নাগরিককে দেশে ফেরানো হচ্ছে। বাংলাদেশ থেকে চারটির বাইরে ভারত থেকে ১৭টি এবং পাকিস্তান থেকে ১০টি বিশেষ ফ্লাইট যাবে।