২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী মেডিকেলে ৭০০ পিপিই দিল নৌবাহিনী

নভেল করোনাভাইরাসের রোগীদের চিকিৎসায় কর্মরতদের সুরক্ষায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ পিপিইসহ চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 08:29 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার তা দেওয়া হয় বলে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পিপিইর সঙ্গে দেওয়া হয়েছে ১৪০০ মাস্ক, ৮০০ সেট গ্লাভস, ৪০০টি বিশেষ নিরাপত্তা চশমা, ১০টি আইআর থার্মোমিটার, ১০০০টি পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী।

নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপকস) সংঘের সভাপতি ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী সংক্রমিত করোনাভাইরাস মোকাবেলায় নৌবাহিনী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনার দ্বায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ছিটাচ্ছে।

“তাছাড়া উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম পরিহার করে স্থানীয় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডালসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।”