২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুই ডিলারকে গ্রেপ্তার

সরকারি চাল আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দুই ডিলারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 11:57 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

বুধবার এই দুই ডিলারকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলাও করা হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

গ্রেপ্তাররা হলের সিংগাইরের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. রফিকুল ইসলাম ও মো. আবু বকর সিদ্দিকী।

রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগে বিষয়ে প্রনব জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিযুক্ত হয়ে সিংগাইর থানার জার্মিতা ইউনিয়নের দড়িরাজনগর সাকিনের মোড়ের এক দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির আত্মসাৎ করা ১৮০ কেজি চাল রাখেন।

আর আবু বকর সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার উপজেলার ধল্লা বাজার খাদ্যবান্ধব কর্মসূচির ৪ হাজার ৮৭০ কেজি চাল আত্মসাৎ করেন।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ কমিশনের উপ-সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন।

আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা প্রনব কুমার।