২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোম কোয়ারেন্টিনে বার্ন ইনিস্টিটিউটের পরিচালক

বাড়িতে নভেল করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল কালাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 06:30 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

সোমাবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী রোববার কোয়ারেন্টিন শেষ হবে।

“ভবনের দ্বিতীয় তলায় দুজনের শরীরের নভেল করোনাভাইরাস  পাওয়া গিয়েছে। তাই বাসায় থেকেই অফিসের কাজ করতে হচ্ছে।”

ধানমণ্ডি জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহহিল কাফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমন্ডি ৬/এ রোডের একটি ভবন বেশ কয়দিন ধরে লকডাউনে রাখা হয়েছে। ছয়তলা ওই ভবনের কয়েকজন চিকিসকও বসবাস করেন।

“তবে খোঁজ নিয়ে জানা যায় দ্বিতীয়তলার দুজন বাসিন্দা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”