২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন ১৬ এপ্রিলের মধ্যে না দিলে ব্যবস্থা: মন্নুজান

শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিলের মধ্যেই পরিশোধ না করলে সংশ্লিষ্ট কারখানা মালিকের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 01:47 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

পুরনো খবর:

এক-তৃতীয়াংশ কারখানায় বেতন হয়ে গেছে: বিজিএমইএ
সাভারে বেতনের দাবিতে পোশাক কারখানায় বিক্ষোভ

সোমবার এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী কারখানা মালিকদের প্রতি এ নির্দেশনা প্রদান করেন বলে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নভেল করোনাভাইরাস পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারি নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকারও আহ্বান জানান তিনি।

নভেল করোনাভাইরাস বিস্তার রোধে ২৫ এপ্রিল পর‌্যন্ত সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার।

দেশে এ পর‌্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের।