২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে রাস্তা আটকে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মালিবাগে রাস্তা আটকে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2020, 07:37 PM

Updated : 18 Aug 2022, 02:44 PM

ড্রাগন সোয়েটার নামের কারখানার দুই শতাধিক শ্রমিক চার মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার বেলা দেড়টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় রাস্তা অবরোধ করেন।

এসময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন মানুষ।

এর আগে শ্রমিকরা সকাল থেকে তাদের প্রতিষ্ঠানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিল।

দুই ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মালিক এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে বিকাল চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে যায়।”