২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস সচেতনতায় ১০৬৫৫ শর্টকোড পেল আইইডিসিআর

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরিতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-কে ১০৬৫৫ শর্টকোড বরাদ্দ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2020, 11:00 PM

Updated : 08 Apr 2022, 12:29 AM

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার আইইডিসিআর-কে এই শর্টকোর্ড বরাদ্দ দেওয়া হয়েছে।

করেনাভাইরাস সচেতনতায় গ্রাহক যেন আইইডিসিআরের সঙ্গে আরও বেশি যোগাযোগ করতে পারে সেজন্য শর্টকোড বরাদ্দ দেওয়া হয়েছে। এই নম্বরে কল দিয়ে গ্রাহক করোনাভাইরাস সচেতনতায় পরামর্শ পাবেন।

অন্যান্য সংস্থাকে একটি নির্দিষ্ট অংকের ফি দিয়ে শর্টকোড নিতে হলেও আইইডিসিআরকে বিনামূল্যে শর্টকোড বরাদ্দ দেওয়া হয়েছে। 

জাকির হোসেন খান জানান, নিয়ম অনুযায়ী সরকারি সংস্থায় বরাদ্দ দেওয়া শর্টকোডে ফোন করলে মিনিটে ৪৫ পয়সা করে কেটে নেওয়া হয়।