২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ নিহত

রাজধানীর আগারগাঁওয়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2020, 11:43 PM

Updated : 18 Aug 2022, 02:43 PM

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) কাফরুল থানায় কর্মরত ছিলেন।

ওই থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আগারগাঁও ৯ নম্বর গেইটের উল্টোদিকে ছিনতাইকারীকে ধাওয়া করেন।

“এ সময় আলিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় জাহাঙ্গীর গুরুতর আহত হন।”

তাকে উদ্ধার করে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।