২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্মগেইটে কভার্ড ভ্যানের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেইট এলাকার কভার্ডভ্যানের ধাক্কায় অ্যাপভিত্তিক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 10:52 AM

Updated : 18 Aug 2022, 02:41 PM

নিহত কামরুল হাসান ফয়সাল ওরেফে মোস্তফা (৩৫) গাজীপুরের টঙ্গীর আবুল হোসেনের ছেলে। তিনি একটি কোম্পানির হয়ে মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের সামনে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় মোস্তফা।

তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বাচ্চু।