তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান
কূটনীতিক মসয়ূদ মান্নানকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে উজবেকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।
পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তাকে দুই বছরের জন্য চুক্তিতে তুরস্কের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ছবি: ফেইসবুক থেকে
আলাদা আদেশে মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাই কমিশনের দ্বিতীয় সচিব মৌসুমী অয়েছকে এক বছরের পূর্ণ আর্থিক সুবিধাসহ চুক্তিতে একই কর্মস্থলে প্রথম সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আদেশ কার্যকর হবে।
