স্কলাস্টিকার সাবেক শিক্ষক হিলমী রাজ্জাকের মৃত্যু, জানাজা শুক্রবার
ঢাকার স্কলাস্টিকা ও সিলভারডেল প্রিপারেটরি স্কুলের সাবেক শিক্ষক হিলমী রাজ্জাক মারা গেছেন।
শুক্রবার জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে সাবেক সচিব ম. ফায়জুর রাজ্জাকের স্ত্রী হিলমীকে।
রোববার মাগরিবের নামাজের পর বনানীর আই ব্লকের বাড়িতে তার কুলখানি হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হিলমী রাজ্জাক দুই মেয়ে ও দুই নাতিকে রেখে গেছেন। তার স্বামী ফায়জুর রাজ্জাক গত শতকের নব্বইয়ের দশকে জ্বালানি সচিব ও নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি মৃত্যু হয় ফায়জুর রাজ্জাকের।
