জ্যেষ্ঠ সচিব হলেন শামীমা
পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য শামীমা নার্গিসকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে আগের দপ্তরেই পদায়ন করা হয়েছে।
২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রশাসনে প্রথমবারের মতো জ্যেষ্ঠ সচিবের পদ সৃষ্টি করে।
গ্রেড-১ পেলেন দুই কর্মকর্তা
জনপ্রশাসনের দুইজন অতিরিক্ত সচিবকে সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান করা হয়েছে।
আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আফজাল হোসেনকে গ্রেড-১ দিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
