২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ থেকে ‘আল্লার দলের সদস্য’ গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আল্লার দলের' এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2020, 06:08 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

তার নাম মো. সফিকুল ইসলাম রানা (২০)।

মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলার বাহুলা ২ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এন্ট্রি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “রানার কাছে মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থি কাগজপত্র উদ্ধার করা হয়।”

রানা আল্লার দলের হবিগঞ্জ জেলার প্রধান হিসেবে ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন বলে পুলিশের দাবি।