২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়নার গ্রাম ভাকুর্তা

সাভারের ভাকুর্তা ইউনিয়কে মানুষ চেনে গয়নার জনপদ হিসেবে। সেই ব্রিটিশ আমলে এ এলাকার অনেকে গয়না তৈরিকে বিকল্প পেশা হিসেবে বেছে নেন। এখন তা পরিণত হয়েছে ঐতিহ্যে।

মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2020, 09:37 AM

Updated : 08 Apr 2022, 12:19 AM

Image
Savar's Bhakurta Union is known as a village of jewellers after many of its residents took up the profession during the British rule. Photo: Mahmud Zaman Ovi
Image
স্থানীয় বাসিন্দারা বলছেন, পারিবারিকভাবে তারা গয়না তৈরি করে যাচ্ছেন ১৫০ বছর ধরে।
Image
মাথার টায়রা, কানের দুল, নাকের নোলক, গলার হার, হাতের ব্রেসলেট, কোমরের বিছা, পায়ের নূপুর- কী হয় না!
Image
আকার, উপকরণ ও ডিজাইন ভেদে ২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের গয়না তারা তৈরি করেন।
Image
ভাকুর্তায় তৈরি গয়না ঢাকা ও ঢাকার বাইরে পাইকারি দামে বিক্রি হয়। ঢাকার ব্যবসায়ীরা এসে অর্ডার দিয়ে গয়না বানিয়ে নেন।
Image
ভাকুর্তায় তৈরি গয়নার চাহিদা সারাবছরই কমবেশি থাকে। তবে দুই ঈদে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায় বলে কারিগররা জানালেন।
Image
কেউ কেউ উপকরণ কিনে নিজের বাড়িতে গয়না তৈরি করছেন। কেউ আবার ছোটখাটো কারখানা খুলে রেখেছেন কারিগর।
Image
ছোট থেকে বড়- পরিবারের সবাই এই গয়না তৈরির কাজে কোনো না কোনোভাবে যুক্ত।
Image
আগে কেরোসিনের প্রদীপে ফু দিয়ে যে কাজ চালানো হত, এখন সে জায়গায় এসেছে গ্যাস টর্চ। এ রকম আরও কিছু যন্ত্র এসেছে, তবে বেশির ভাগ কাজ এখনও হাতেই করতে হয়।
Image
ভাকুর্তার কারিগরদের গয়না গড়ার মূল উপকরণ রুপা, তামা ও পিতল। এক সময় তারা সোনার গয়না বানালেও এখন তাদের সেই বাজার আর নেই।
Image
যে কেউ ভাকুর্তায় এসে নকশাসহ অর্ডার করে বানিয়ে নিতে পারেন তার পছন্দসই গয়না।