কলামনিস্ট বদরুল আহসান মারা গেছেন
কলামনিস্ট মোহাম্মদ বদরুল আহসান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার গভীর রাতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে তার সাবেক সহকর্মী বশির আহমেদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১টায় রাজধানীর উত্তরার বাসায় বদরুল অস্বস্তিবোধ করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাকে ইউনাইটেড হাসপাতালে নিতে বলেন।
“হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি অ্যাম্বুলেন্সে হার্ট অ্যাটাক করে মারা যান।”
বদরুল আহসান তিনি সদ্যবিলুপ্ত ফার্স্ট নিউজের প্রকাশক ও সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাযা হয়েছে। গ্রামের বাড়ি নরসিংদীর বাবুরহাটে তার মরদেহ দাফন করা হবে।
