২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই বছর বাসসের এমডি থাকছেন আজাদ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2020, 12:19 AM

Updated : 08 Apr 2022, 12:19 AM

আজাদের চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার বর্ধিত মেয়াদ কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের চুক্তিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ায় সরকার।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নির্বাহী চেয়ারম্যান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে সচিব করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসনকে অবসরে যাওয়ার সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।