২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ তিনজনকে দুদকে তলব

আলোচিত ঠিকাদার জি কে শামীমের বিভিন্ন ঠিকাদারি কাজের সাথে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2020, 05:41 PM

Updated : 08 Apr 2022, 12:18 AM

সোমবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো পৃথক নোটিসে তাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

যারেকে তলব করা হয়েছে তারা হলেন- গৃহায়ন কর্তৃপক্ষের সাময়িক বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মুনিফ আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ।

এছাড়া একই অভিযোগে ওইদিনই জিজ্ঞাসাবাদে হাজির হতে বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামকেও নোটিস দেওয়া হয়েছে।

গত ১৮ই সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হয়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নামে দুদক। এ পর্যন্ত ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০টি মামলা করেছে দুদক।

ক্যাসিনোসহ বিভিন্ন মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ২০০ জনের তালিকা ধরে দুদক অনুসন্ধান করছে দুদক।