বসিলায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় সাড়ে তিন বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা সাড়ে ১২টায় বসিলা গার্ডেন সিটি এলাকায় মাহিম জেনারেল স্টোরে ধর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
এ ঘটনায় ১৩ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এসআই আলতাব হোসেন জানিয়েছেন।
গ্রেপ্তার কিশোর দুলাভাইয়ের ওই দোকান দেখাশোনা করত।
শিশুটির বাবা ট্রাকচালক জানিয়ে তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, চকলেট কেনার জন্য মেয়েটি ওই দোকানে গেলে কিশোরটি তাকে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে লোকজন ছুটে এসে কিশোরটিকে ধরে ৯৯৯-এ ফোন করে।
ফোন পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ এসে কিশোরকে আটক করে। পাশাপাশি শিশু মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে ভর্তি করে।
