২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের আ. লীগ নেতা খাজা নাজিমউদ্দীনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নড়াইলের নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি এস এম খাজা নাজিমউদ্দীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 07:09 PM

Updated : 08 Apr 2022, 12:17 AM

কিডনি, ফুসফুসসহ নানা জটিলতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান খাজা নাজিমউদ্দীন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশের তথ্য জানানো হয়েছে।

প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত খাজা নাজিমউদ্দীন একজন মুক্তিযোদ্ধা। এরপরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন তিনি।

খাশিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা নাজিমউদ্দীন দীর্ঘ দিন নড়াগাতি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বছর সম্মেলনে নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হন তিনি।