সাব-রেজিস্ট্রার পদে ২১ জনকে পদায়ন, ২৪ জনকে বদলি
সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া ২১ জনকে পদায়ন এবং ২৪ জন সাব-রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার।
আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক আদেশে জারি করেছে।
নতুন করে পদায়ন হওয়া সাব-রেজিস্ট্রারদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে ২১ জন সাব-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সাব-রেজিস্ট্রার পদের শূন্যতা দূর করতে পিএসসিতে চাহিদা পাঠিয়ে জরুরিভাবে এই পদগুলো পূরণ করা হয়েছে।
অন্যদিকে বদলির আদেশে বলা হয়েছে, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব আইন ও বিচার বিভাগ অনুমোদন দিয়েছে।
