তথ্য কমিশনার হলেন মালেক
সাবেক তথ্য সচিব আবদুল মালেককে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদায় তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মালেককে তথ্য কমিশনার নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।
তথ্য কমিশনার হিসেবে মালেক জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা ছাড়াও পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
তথ্য সচিব ছাড়াও স্থানীয় সরকার বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন মালেক।
সাবেক সচিব মরতুজা আহমদ প্রধান তথ্য কমিশনার এবং সাবেক সচিব সুরাইয়া বেগম তথ্য কমিশনারের দায়িত্বে আছেন।
আরেকজন তথ্য কমিশনার নেপার চন্দ্র সরকারের চাকরির মেয়াদ গত ১৪ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে একজন তথ্য কমিশনারের পদ ফাঁক ছিল। এখন নেপালের স্থলাভিষিক্ত হলেন আবদুল মালেক।
