২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজসেবা অধিদপ্তরের নতুন মহাপরিচালক রফিকুল

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2020, 08:45 PM

Updated : 18 Aug 2022, 02:20 PM

রফিকুলকে সচিব পদমর্যাদার (গ্রেড-১) পদোন্নতি দিয়ে ওই পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা গাজী মোহাম্মদ নূরুল কবিরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।