২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হারালেন শাহরিয়ার কবির

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের স্ত্রী ডানা কবির মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2020, 10:22 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে রোববার ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “দীর্ঘ রোগভোগের পর ৬৮ বছর বয়সী ডানা কবির গত রোববার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

ডানা কবির দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র, ফুসফুসের রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে জানান তিনি। 

দেশের বাইরে থাকা শাহরিয়ার কবির ও তার মেয়ে ফিরবেন মঙ্গলবার।

কাজী মুকুল বলেন, পরে বুধবার বাদ জোহর জানাজা শেষে ডানা কবিরকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করা হবে।

ডানা কবির বিলুপ্ত সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক প্রয়াত শাহাদাত চৌধুরীর বোন।