২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবন থেকে আখেরি মোনাজাতে হাত তুললেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 02:26 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে রোববার বেলা ১১টা ৮ মিনিট থেকে ৩৮ মিনিটের এই মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

বিভিন্ন টেলিভিশন চ্যানেল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রীর তার সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন। ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা এ সময় তার সঙ্গে ছিলেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়। 

এ মোনাজাতে মুসলিম জাহানের কল্যাণ কামনা করা হয়। চার দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যামে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মিলন।