২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্লাস্টিক ট্র্যাকার' নিয়ে এল ডেটাফুল

বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে প্লাস্টিক বর্জ্যের তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে একটি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছে ডেটাফুল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2020, 07:18 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

‘প্লাস্টিক ট্র্যাকার’ নামের এই অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত হয়েছে বলে ডেটাফুলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সচেতন মানুষরা নিজেদের প্লাস্টিক বর্জ্যের হিসাব যেন নিজেরা জানতে বা রাখতে পারেন, সেই লক্ষ্যে এই প্ল্যাস্টিক ট্র্যাকার।”

পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে প্লাস্টিক বর্জ্য।

বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্ট কনসার্নের ২০১৯ সালের তথ্য অনুযায়ী, এক বছরে বাংলাদেশের নগর অঞ্চলে সৃষ্টি হওয়া বর্জ্যের পরিমাণ ছিল ৮ লাখ ২১ হাজার ২৫০ টন। এই বর্জ্যের ৩৬ শতাংশ যথাযথভাবে রিসাইকেল হয়।

২০১৭ সালে দেশে মাথাপিছু প্লাস্টিক পণ্যের ব্যবহার ছিল ১৭.২৪ কেজি।