ঢাকা দেখলো মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল
কংক্রিটের নগরী ঢাকায় বসে চলচ্চিত্রের মাধ্যমে পর্বত চেনার লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠিত হল ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০’।
অনুসন্ধিৎসু সংগঠন ‘অদ্রি’র আয়োজনে শুক্রবার ঢাকার নীলক্ষেতের রুহুল কুদ্দুস মিলনায়তনে এই উৎসবের আয়োজন হয়।
প্রদর্শনীর তালিকায় ছিল শরীরচর্চা,স্কিইং,ট্রেকিং,রক ক্লাইম্বিং,সাইক্লিং,উদ্ধার অভিযান সংক্রান্ত তথ্যচিত্র,স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সকাল ও বিকালে দুই সেশনে মোট ৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয় উৎসবে। আয়োজকদের দাবি, দেশে এই ঘরানার চলচ্চিত্র উৎসব এই প্রথম।
বাংলাদেশে যেহেতু পর্বতারোহণ বিষয়ে উল্লেখযোগ্য কোনো কাজ চলচ্চিত্র মাধ্যমে হয়নি, সেহেতু বিভিন্ন দেশের এই চলচ্চিত্রগুলো ভবিষ্যতে এ দেশের নির্মাতাদেরও সাহায্য করবে বলে মনে করছেন আরশাদী।
দ্যা বেইজ ক্যাম্প বাংলাদেশ, ডাটা সফট বাংলাদেশ,পিয়ানো আইল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলস ও স্পেক্ট্রাম বাংলাদেশ এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল।
