প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রণালয়ে নতুন সচিব
ঢাকা, জানুয়ারি ০৮- প্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে প্রতিরক্ষা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার রাতে তাদের নিয়োগের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা আখতার হোসেন ভূঁইয়ার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে।
রাবার বোর্ডে নতুন চেয়ারম্যান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম চৌধুরীকে বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অতিরিক্ত সচিব নুরুলকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধাবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর নতুন একান্ত সচিব সালাহ উদ্দিন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সালাহ উদ্দিনকে তার একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী যত দিন চাইবেন একান্ত সচিব-১ হিসেবে সালাহ উদ্দিন ততদিন বহাল থাকবেন।
আলাদা আদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যুগ্মসচিব জুবাইদা নাসরীনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
