২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচার মামলা ‘চলবে’

অর্থ পাচারের মামলা বাতিল চেয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2020, 05:42 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর হাফিজ ইব্রাহিমের পক্ষে শুনানি করে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও সাব্বির হামজা।

খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, “হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচারের মামলাটি ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন। এ অবস্থায় তিনি মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন; উচ্চ আদালত তা খারিজ করে দিয়েছেন। ফলে বিচারিক আদালতে মামলাটি চলবে।”

দুদকের এই আইনজীবী জানান, সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাফরুজা সুলতানা বিরুদ্ধে ১ লাখ ৭৫ হাজার ডলার পাচার করার অভিযোগে দুদক ২০১১ সালের ১৬ অগাস্ট গুলশান থানায় মামলা করেন।

২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত অভিযোগ আমলে নেয়। ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।