২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপি ব্যাজ পাচ্ছেন ৫৯৫ জন পুলিশ সদস্য

বিদায়ী বছরে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫৯৫ জন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 10:44 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার এসব পুলিশ সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেবেন।

ওই দিন সকাল ১১টায় রাজারবাগ পুলিশ লাইনসে শিল্ড প্যারেড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যাজ পরিয়ে দেওয়া হবে বলে পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়েছে।

Image
পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে রোববার রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-পিআইডি

পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে রোববার রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের বিপিএম ও পিপিএম পদক দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি-পিআইডি

২০১৯ সালে পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ২০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হয়েছে।

রোববার রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে পদক প্রদান করেন।