২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি শেষে ‘জেঁকে বসবে’ শীত

বৃষ্টিতে বেড়েছে শীত, তবে একদিন বাদে এই বৃষ্টি যাওয়ার পর শীতের তীব্রতা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 10:49 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে থেমে থেমে। এরমধ্যে বন্দর নগরী চট্টগ্রামে বিকালে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি বেড়েছে।

শনিবার বৃষ্টিপাত কমে পরদিন থেকে রোদেলা দিনের আভাস দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ওমর ফারুক শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার দেশের বিভিন্ন অংশে যে বৃষ্টিপাত হয়েছে, তা শনিবার কমে আসবে। রোববার থেকে রোদ উঠতে পারে।”

Image
শীতের মধ্যে শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ছবি: সুমন বাবু

শীতের মধ্যে শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ছবি: সুমন বাবু

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্ট এলাকায়। কম বৃষ্টি ঝরেছে দিনাজপুর ও সৈয়দপুর এলাকায়।

শীতের বৃষ্টিতে স্থবির জনজীবন  

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Image
শীতের রাতের বৃষ্টিতে বাণিজ্য মেলাপ্রাঙ্গণে জমেছে পানি। ছবি: আসিফ মাহমুদ অভি

শীতের রাতের বৃষ্টিতে বাণিজ্য মেলাপ্রাঙ্গণে জমেছে পানি। ছবি: আসিফ মাহমুদ অভি

রোববার থেকে রোদ উঠলেও সারা দেশে শীত আরও বাড়তে পারে বলে জানান তিনি।

আবহাওয়ার পূর্বাভাসে চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ৬ জানুয়ারির (সোমবার) পর একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।

Image
রাতভর বৃষ্টিতে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ভিজে যায়, ভেজা পণ্য শুকাতে দেওয়া হয়েছে স্টলের সামনে। ছবি: আসিফ মাহমুদ অভি

রাতভর বৃষ্টিতে বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ভিজে যায়, ভেজা পণ্য শুকাতে দেওয়া হয়েছে স্টলের সামনে। ছবি: আসিফ মাহমুদ অভি

আর মাসের শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ এবং মাসের মাঝামাঝি সময়ে একটি মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
Image
বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন ও কাপড় দিয়ে পণ্য ঢেকে রেখেছেন বিক্রেতারা। ছবি: আসিফ মাহমুদ অভি

বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন ও কাপড় দিয়ে পণ্য ঢেকে রেখেছেন বিক্রেতারা। ছবি: আসিফ মাহমুদ অভি

শুক্রবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।