২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন

অবসরোত্তর ছুটি ভোগরত সচিব শাহাবুদ্দিন আহমদকে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2020, 07:47 PM

Updated : 18 Aug 2022, 02:14 PM

অভোগকৃত ছুটি স্থগিতের শর্তে শাহাবুদ্দিনকে তিন বছরের চুক্তিকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা রাবাব ফাতিমাকে গত সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেয়া সরকার।

শাহাবুদ্দিন আহমদ খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।