২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বে আশরাফুল

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 06:50 PM

Updated : 01 Aug 2023, 09:28 PM

আশরাফুলকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. সাহাদাত হোসেন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন।

সাহাদাত হোসেনের স্থলাভিষিক্ত হলেন আশরাফুল আলম।