ভিপি নুরের সমাবেশে বাধার পর টিএসসিতে হাতাহাতি
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের প্রতি সংহতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরের পূর্বঘোষিত সমাবেশে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশের এ ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
‘ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে কথা বলার কারণেই তার উপর হামলা হয়েছে অভিযোগ করে নুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। হামলায় তার সমর্থকরা আহত আহত হয়েছে। তিনি নিজের বাঁ হাতের একটি আঙুলে আঘাত পেয়েছেন।
সমাবেশে বাধা দেওয়ার কথা স্বীকার করে তার কর্মীরা আমাদের উপর হামলা করেন।
ডাকসুর ভিপি নুরুল হক নূর মঙ্গলবার টিএসসিতে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করতে গেলে বাধা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা, পরে মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
“তখন আমরা ৫-৬ জন ডাকসুর ভোটার হিসেবে গিয়ে ভিপিকে বললাম, সাধারণ শিক্ষার্থীরা আপনাকে আর ডাকসুর ভিপি হিসেবে চান না। আর ক্যাব এবং এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কথা বলা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর দেখবেন।
ডাকসুর ভিপি নুরুল হক নূর মঙ্গলবার টিএসসিতে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করতে গেলে বাধা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা, পরে মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিকাল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে নুরের পূর্বঘোষিত সমাবেশ শুরুর আগে সেখানে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুনসহ বেশ কয়েকজন।
ডাকসুর ভিপি নুরুল হক নূর মঙ্গলবার টিএসসিতে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করতে গেলে বাধা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা, পরে মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
এঘটনায় আহতদের মধ্যে ডাকসুর ভিপি নূর, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মী আসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মারামারির পর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্য থেকে চলে যাওয়ার পর এক লিখিত বক্তব্যে নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভারতে আন্দোলনরত ছাত্র-ছাত্রী সব শ্রেণি-পেশার মানুষের প্রতি সংহতি জানান নূর।
ডাকসুর ভিপি নুরুল হক নূর মঙ্গলবার টিএসসিতে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করতে গেলে বাধা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা, পরে মারমারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
এদিকে ঘটনার পর মুক্তিযুদ্ধ মঞ্চ ভিপি নূরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে। সেখানে তারা ঘোষণা দেন, ভিপি নূরকে মঞ্চের নেতাকর্মীরা যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে।
