২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটে দুই লঞ্চের চাপে একজনের মৃত্যু

রাজধানীর সদরঘাটের লাল কুঠির ঘাটে দুই লঞ্চের চাপে একজন নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2019, 12:41 AM

Updated : 18 Aug 2022, 06:11 PM

নিহত শহিদুল ইসলাম হাওলাদারের (৪৫) বাড়ি বাগেরহাটে।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান, শুক্রবার সন্ধ্যায় লাল কুঠির ঘাটে কীর্তনখোলা-১০ লঞ্চের যাত্রী শহিদুল পাশ দিয়ে নৌকায় নামার সময় পারাবত-১১ লঞ্চ আসলে দুটি লঞ্চের চাপে তিনি গুরুতর আহত হন।

শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, দুটি লঞ্চেই চরমোনাই পীরের যাত্রী ছিল। তাই লঞ্চ দুটি ওই ঘাটে ভিড়েছে। অন্য সময় মূল টার্মিনালে ভিড়ত।