২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসটিআইতে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনে (বিএসটিআই) বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2019, 08:49 PM

Updated : 18 Aug 2022, 06:05 PM

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর এ ম্যুরাল উদ্বোধন করা হয়। সিরামিকসের টাইলসে ম্যুরালটি অঙ্কন করেন চিত্রশিল্পী মানিক বিশ্বাস।

১৯৭৪ সালে বঙ্গবন্ধুর প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বিএসটিআই আন্তর্জাতিক মান সংস্থা- আইএসও এর সদস্যপদ পায়। বঙ্গবন্ধুর এ অসামান্য আবদানকে স্মরণীয় করে রাখতে বিএসটিআই প্রাঙ্গণে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মুয়াজ্জেম হোসাইনসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।