ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুরকে দুদকে তলব
ক্ষমতার অপব্যবহার, ঘুষ নেওয়া ও ঋণ কেলেংকারিসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় নোটিসটি পাঠিয়েছেন।
নোটিসে বলা হয়, ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষগ্রহণ, জালিয়াতি, বিরাট অঙ্কের ঋণ কেলেঙ্কারি, ভুয়া এলসি, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারসহ অপরাধের অভিযোগ আছে।
‘বিষয়টি অতীব জরুরি’ বলে উল্লেখ করে ঢাকা ব্যাংকের এমডিকে যথাসময়ে হাজির হতে বলা হয়েছে।
আবুবকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের অভিযোগের অনুসন্ধান করছেন।
