ঢাকায় কভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে কভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থানা পুলিশ গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“রিকশাচালকের পরিচয় জানা যায়নি তবে বয়স আনুমানিক ৪৫ হবে।”
যাত্রাবাড়ী থানার এসআই নূর মোহাম্মদ বলেন, কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে।
