২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান থেকে সিঙ্গাপুর হয়ে ফিরেছেন রাষ্ট্রপতি

জাপানের নতুন সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগদানের পর সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 12:22 AM

Updated : 08 Apr 2022, 04:56 PM

রোববার রাতে সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে দেশে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। এছাড়া তিন বাহিনীর প্রধানসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গত ২০ অক্টোবর জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফরে বাংলাদেশ ছাড়েন রাষ্ট্রপতি।

জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি সম্রাট ও প্রধানমন্ত্রী শিনোজে আবের দেওয়া নৈশভোজে অংশ নেন রাষ্ট্রপতি।

শুক্রবার জাপান থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন আবদুল হামিদ। সিঙ্গাপুরে দু’দিনের যাত্রা বিরতি করেন তিনি।