২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে ফিলিস্তিনে

বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনে একটি সড়কের নামকরণ করা হচ্ছে।

রিয়াজুল বাশার

বাকু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 07:46 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

আজারবাইজানে অষ্টাদশ ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে শনিবার বাকু কংগ্রেস সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এই তথ্য জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ মালকি।

বঙ্গবন্ধুর নামে পশ্চিম তীরের হেবরন শহরের একটি সড়কের নামকরণ করা হচ্ছে বলে জানান তিনি।

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, ওই সড়ক উদ্বোধন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফিলিস্তিনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

স্বাধীন ভূ-খণ্ডের জন্য অর্ধশতকের বেশি সময় ধরে সংগ্রামরত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু সব সময়ই সোচ্চার ছিলেন। শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ একজন ফিলিস্তিনিও অনুবাদ করেছেন।