২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬তম বিসিএস প্রশাসন সমিতির নেতৃত্বে ইকবাল-উজ্জ্বল

দুই বছর মেয়াদে ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন ও উজ্জ্বল হালদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 10:45 AM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ অক্টোবর সারা দেশের ৬৪ জেলায় একযোগে ৩৬ ব্যাচের সকল সদস্যদের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটের আয়োজন করা হয়। সভাপতি ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আশরাফুল আলম পান ৯৬ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল পান ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমিত কুমার সাহার ভোটছিল ৪৫টি।