২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আট কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 07:14 PM

Updated : 18 Aug 2022, 05:58 PM

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই তথ্য জানানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নিশারুল আরিফ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. হারুন-অর-রশিদ, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, এসবির অতিরিক্ত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।