২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রমনায় একটি বহুতল ভবনের চারতলা থেকে পড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2019, 11:51 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিন্টো রোডের অফিসার্স ক্লাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. আব্দুস সালাম (২০) চারতলার একটি ফ্ল্যাটে এসি মেরামতের কাজ করছিলেন বলে তার বড় ভাই সেলিম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, পঞ্চম তলা ভবনের চতুর্থ তলায় এসিতে গ্যাস ভরার জন্য উপরে উঠেছিল সালাম। এক পর্যায়ে সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য সালামের লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

সালামের গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগরের আহাম্মদপুরে। ঢাকার মেরুল বাড্ডায় থাকতেন তিনি।