২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় পুলিশের অভিযান, আটক ১৪ নারী-পুরুষ

পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে ১৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 01:05 AM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ অভিযান শুরু করে তারা। প্রায় তিন ঘণ্টার অভিযান শেষে মাদকসহ ১৪ জনকে আটকের কথা জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায়কোবাদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে অসামাজিক কার্যকলাপ চলত। অভিযানে ৫জন নারী ও ৯ জন পুরুষকে আটক করা হয়েছে। কিছু হেরোইন উদ্ধার করা হয়েছে।”