ভারতে ‘বিদ্যাসাগর পুরস্কার’ পাচ্ছেন সৈয়দ আবুল হোসেন
২০১৯ সালের ‘বিদ্যাসাগর পুরস্কার’ পদকের জন্য মনোনীত হয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
ফাইল ছবি
একই অনুষ্ঠানে আবুল হোসেনের লেখা ‘বিদ্যাসাগর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
পুরস্কারের জন্য আবুল হোসেনকে পাঠানো চিঠিতে বলা হয়, শিক্ষাক্ষেত্রে অবদান, নারীশিক্ষার প্রসার ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সর্বোপরি, শিক্ষার জন্য সুন্দর অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য পদকটি প্রদান করা হচ্ছে।
এর আগে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য শেরেবাংলা পদক, মোতাহার হোসেন পদক ও ড. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদকসহ ২২টি পদক ও সম্মাননা পেয়েছেন আবুল হোসেন।
