২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-প্যাসিফিক সেনাপ্রধানদের সম্মেলনে জেনারেল আজিজ আহমেদ

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সেনাবাহিনী প্রধানদের সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2019, 07:46 PM

Updated : 10 Oct 2022, 09:23 PM

ব্যাংককে গত সোমবার এই অঞ্চলের ১৯টি দেশের সেনাপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সম্মেলনে ‘ট্রাস্ট বিল্ডিং অ্যামাঙ ইন্দো-প্যাসিফিক ল্যান্ড ফোর্সেস ফর রিস্ক রিডাকশন: দ্য এক্সপেরিয়েন্স অব বাংলাদেশ’ শিরোনামে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের সেনাপ্রধান।

Image
ছবি-আইএসপিআর

ছবি-আইএসপিআর

বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী-বিজিবির মহাপরিচালক থাকাকালে সীমান্তবর্তী দেশগুলোর ল্যান্ড ফোর্সের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান তুলে ধরেন তিনি।
Image
ছবি-আইএসপিআর

ছবি-আইএসপিআর

এই সম্মেলনে যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে চিফ অব স্টাফ, ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডারের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনের ফাঁকে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সাক্ষাতে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।