২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর নিয়ে মোমেনকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর নয়া দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2019, 01:20 AM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে মঙ্গলবার কুরেশি ফোন করেন বলে বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার একপাক্ষিক ও অবৈধভাবে কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করেছে।

এই ফোনালাপের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি আসেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী মোমেন আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধানের উপর জোর দিয়েছেন।

যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপড়েন বিভিন্ন সময় সৃষ্টি হয়েছিল।

ব্রিটিশ শাসন অবসানের পর কাশ্মীর নিয়ে কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। কাশ্মীরের একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে; আরেকটি অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে।

নিজেদের রাজ্য কাশ্মীরের বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া অযাচিত বলে মনে করছে ভারত সরকার।

কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের পর ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ মনে করে।

আরও খবর

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ

কাশ্মীর নিয়ে জল ঘোলার চেষ্টা হলে ব্যবস্থা: র‌্যাব ডিজি  

বিশ্বকে উদ্বেগজনক একটি চিত্র দেওয়াই পাকিস্তানের উদ্দেশ্য: ভারত  

পুরনো খবর:

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ
কাশ্মীর নিয়ে জল ঘোলার চেষ্টা হলে ব্যবস্থা: র‌্যাব ডিজি